পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার পাঁউশীতে। স্ত্রীকে গুলি করার পর পলাতক স্বামী। গুলিবিদ্ধ মহিলা এখন মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহত মহিলার নাম যমুনা দলপতি। আর পলাতক স্বামীর নাম দীপঙ্কর দলপতি। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ।
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য ভগবানপুরের পাঁউশীতে।












Leave a Reply