বাঁকুড়া জেলা সমাজ কল্যাণ সমিতি ক্ষত্রিয় সমাজের উদ্যোগে রক্তদান শিবির বেলিয়াতোড়ে।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা সমাজ কল্যাণ সমিতি ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে। আজ এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলে ১০০ জন মানুষের রক্ত দান করানোর পরিকল্পনা নিয়েছেন এই ক্ষত্রিয় সমাজ।

এই দিন যে সমস্ত মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দান করতে এসছিলেন তাদেরকে খত্রিয় সমাজের পক্ষ থেকে একটি করে গোলাপ ফুল এবং একটি করে টি-শার্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।

এই ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকেন তারা এই সময় রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবিরের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বলেই জানিয়েছেন বাঁকুড়া জেলা ক্ষত্রিয় সমাজের সভাপতি।

আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলিয়াতোড় থানার ওসি বলদেব পাত্র এছাড়াও বাঁকুড়া জেলা ক্ষত্রিয় সমাজের সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।

বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *