বিজেপি যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে বিপ্লবী রাসবিহারী বসু ভবনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বুধবার দিন সকাল থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান জেলার নয়টি বিধানসভার কার্যকর্তারা এবং কর্মীবৃন্দ উপস্থিত হয় রক্তদান করতে। রক্তদান হলো জীবন দান, এই ভাবনাকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরে আয়োজন করা হয়। জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু সাম বলেন, গ্রামস্তর থেকে শুরু করে শহরে বিভিন্ন প্রান্তে যখন রক্ত সংকটের মধ্যে পরেন মানুষ তখন বিজেপি পার্টি অফিসে ফোন করেন। আমরা এবং আমাদের সদস্যরা দ্রুততার সাথে রক্তের ব্যবস্থা করে দিই। এই রক্তদান শিবিরে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদানের পর একটি কার্ড দেওয়া হবে যাতে পরবর্তীতে রক্তের সমস্যায় না ভুগতে হয়”। উপস্থিত ছিলেন, বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা, বীরভূমের বিধায়ক তথা সর্বভারতীয় সহ-সভাপতি যুব মোর্চার অনুপ সাহা, রাজ্যের সাধারণ সম্পাদক অমিত সামন্ত এবং জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ সহ জেলার বিভিন্ন কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *