পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কামারডিহা গ্রামে তল্লাশি অভিযান চালালো জেলা পুলিশ ও CID।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খাদিকুল বাজি বিস্ফোরনের পরে নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ। জেলা জুড়ে চিরুনি তল্লাশি অবৈধ বারুদ ব্যবসার বিরুদ্ধে। আজ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কামারডিহা গ্রামে তল্লাশি অভিযান চালালো জেলা পুলিশ ও CID। উদ্ধার প্রচুর পরিমান বারুদ সহ বাজি তৈরীর সরঞ্জাম। পুলিশ তল্লাশি অভিযান চালাতে গেলে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ এখানে বহুদিন ধরে অবৈধ বাজি তৈরীর কারখানা রয়েছে। বার বার অভিযোগ জানিয়েও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া প্রদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু গত ৩ দিন আগে খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরনের পরে চাপে পড়ে বাধ্য হয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে এমনটাই অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *