কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স নিয়ে নানা বিভ্রান্তিকর ঘটনা ঘটে যায়। সেই ঘটনা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই বিষয় নিয়ে আগাম সতর্ক করতে অ্যাম্বুলেন্স চালক ও বিভিন্ন হাসপাতালের আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় কোচবিহার সদর মহকুমা শাসক করনে। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান, কোচবিহার MJN হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতীম রায়, ডিএসপি ট্রাফিকের আধিকারিক, জেলার আর,টি,ও আধিকারিক,বিভিন্ন নার্সিংহোমের ম্যানেজার, অ্যাম্বুলেন্স চালকরা সহ আরও অনেকে।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা সদর মহকুমা শাসক রাকিবুর রহমান জানান, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখে পড়তে হয়। যদিও আমাদের সৌভাগ্যের বিষয় যে এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোন অভিযোগ আসেনি। তবে অনেক ক্ষেত্রে আমরা খবর পাই যে বিভিন্ন জায়গায় এইরকম দিস্ফুট হয়ে থাকে। তার জন্য আমি সবাইকে নিয়ে এই বৈঠকে বসি এবং সবাই একমত হয় যে অ্যাম্বুলেন্স এর একটি নির্দিষ্ট রেট বসানো হবে যেখানে আর টি ও সাহেব নিজে দেখে নেবে। এবং অ্যাম্বুলেন্সের কি রেডটি আমরা ডিসপ্লে করব বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে বা সরকারি হাসপাতালে এবং সেখানে একটি মোবাইল নম্বরও বসানো থাকবে।সেখানে তারা যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে জানতে পারবেন।












Leave a Reply