বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন।বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনে ঢোকার আগে পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। দুটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। রাত ১টা ৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। সেইসময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেরামতি না হওয়ায়, খুলে যাওয়া বগিদুটি থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগি আনা হয়। প্রায় ৫ ঘণ্টা পর, সকাল সোয়া ৬টা নাগাদ ফের পুরীর উদ্দেশে রওনা দেয় হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *