অভিষেক ব‍্যানার্জী কে স্বাগত জানাতে প্রায় হাজার দুয়েক মোটর সাইকেল মিছিলের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৫ এ এপ্রিল থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের নব জোয়ার উত্তরবঙ্গ থেকে এসে পড়েছে জঙ্গলমহলের জেলা গুলিতে।। ইতি মধ্যেই অভিষেক বন্দোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন জঙ্গলমহলের বাঁকুড়া জেলায়।। বাঁকুড়া র পর যথাক্রমে তিনি আসবেন পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা সেরে ঢুকবেন পশ্চিম মেদিনীপুর জেলায়।।
আর পশ্চিম মেদিনীপুর জেলা প্রবেশের আগে ঐতিহাসিক স্বাগতম জানাবে পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা তৃণমুল নেতৃত্ব। অভিষেক ব‍্যানার্জী কে স্বাগত জানাতে প্রায় হাজার দুয়েক মোটর সাইকেল মিছিলের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি।
এদিন অগনিত তৃনমূল কংগ্রেসের যুবক যুবতী নিয়ে ডেবরা টোল প্লাজা থেকে মকরামপুর টোল প্লাজা পর্যন্ত প্রায় 15 কিমি দীর্ঘ পথ অভিষেকের নব জোয়ার কর্মসূচী সফল করার আবেদন জানিয়ে বাইক মিছিল অজিত মাইতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *