ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁঞার খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ বিজেপির।


পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ১লা মে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাকচা অঞ্চলের গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়াকে তৃণমূলী দুষ্কৃতী দ্বারা অপহরণ এবং নিশংস ভাবে হত্যা করা হয়। এই হত্যা লীলার আসামীরা পুলিশের সহযোগিতায় এখনো পর্যন্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। যে কারনে আসামীদের গ্রেপ্তারের দাবিতে আজ ময়নার বাকচা অঞ্চলের বিভিন্ন জায়গায় পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। ময়নার পেটুয়ামোড়,কিয়ারানা পোষ্ট অফিস বাজার, ইজমালিচক, গোবরাদন কোন মাথা বাজার, মাধবচক চাবুকিয়া চৌরাস্তা মোড়, মাধবচক চাবুকিয়া চৌরাস্তা, বাকচা বেসিক, বাকচা করেদের ঘাট, চাঁন্দিবেনিয়া কাঠপুল সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি।
মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। কোথাও আগুন জেলে কোথাও বা কাঠের গুড়ি ফেলে অবরোধ করে। দীর্ঘ ২ ঘন্টা ধরে চলে বিভিন্ন জায়গায় অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *