নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে ও কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে ও কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার ঈশানী পাল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই দিন ৫০ জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে চাইল্ড ফ্রেন্ডলি কর্নারটিকে নতুনরূপে সাজিয়ে তোলা হয়। কর্নার টির উদ্বোধন করেন পুলিশ সুপার ঈশানী পাল। এছাড়াও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশ সুপার ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *