বুদ্ধদেব মন্ডলকে তুলে নিয়ে গিয়ে বাকচা পুলিশ ক্যাম্পে পুলিশের হাতে তুলে দিল বিজেপির কর্মীসমর্থকরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতে ২৩৪নং বুথে গত ১ লা মে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া কে তৃণমূলের কিছু দুষ্কৃতি খুন করে,এমনটাই দাবি বিজেপির। সেই দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবি নিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা যখন থানার সামনে বিক্ষোভ দেখায়। ঠিক তখনই বিজেপির আর এক দলীয় নেতা সঞ্জয় তাঁতিকে তৃণমূলের বুদ্ধদেব মন্ডল সহ কিছু তৃনমূলীয় হার্মাদ বাহিনী তুলে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে নিশংভাবে মারধর করে, এমনটাই অভিযোগ বিজেপির। গতকাল ওই বুদ্ধদেব মন্ডলকে মির্জানগর বাজারে বিজেপির কর্মীরা দেখতে পায়। এবং বুদ্ধদেব মন্ডল ও বিজেপির কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তখন ওই বুদ্ধদেব মন্ডলকে তুলে নিয়ে গিয়ে বাকচা পুলিশ ক্যাম্পে পুলিশের হাতে তুলে দেয় বিজেপির কর্মীসমর্থকরা।শুক্রবার ময়না থানার পুলিশ তৃনমূল নেতা বুদ্ধদেব মন্ডলকে তমলুক আদালতের উদ্দেশ্যে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *