মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কোলাঘাট-তমলুক গ্রামীন সড়কের গোবরা গ্রামে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের কোলাঘাট-তমলুক গ্রামীণ সড়কের গোবরা গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম মন্টু সাউ, বয়স আনুমানিক ৫৬ বছর, স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামীন সড়কের উপর সাইকেল নিয়ে যাওয়ার পথে পিছন থেকে একটি ছয় চাকা লরি ধাক্কা মারে, এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে তমলুক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়, পাশাপাশি আটক করা হয় ওই ঘাতক গাড়িটিকে, ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *