নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর, ৫ জুন:- আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় এক হাজার চারা গাছ বিতরণ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এলাকায় বৃক্ষরোপণ করা হয়।। এদিন মশালদহ গণপত রায় হাই স্কুলে এই চারা গাছ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় পাশাপাশি একটি রাজনৈতিক সভাও করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান, যুব তৃণমূলের ব্লক সভাপতি মনিরুল ইসলাম সহ আরো অনেকে।
এদিন এই কর্মসূচিতে এলাকার ১০০০ জন বাসিন্দার হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছগুলি রক্ষণাবেক্ষণ করতে অনুরোধ করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু বৃক্ষরোপন করেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা।
এ প্রসঙ্গে যুব সভাপতি মনিরুল ইসলাম জানান বিভিন্ন কারণে আমাদের পরিবেশে গাছের সংখ্যা কমে আসছে যেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকর। পরিবেশ দূষণ বাড়ছে আমরা চাই আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী তাই আমরা আজ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি এক হাজারটি গাছ গ্রামের বাসিন্দাদের মধ্যে বিলিয়ে দিলাম। সব বাসিন্দাকে বলা হয়েছে এই গাছগুলির যত্ন করে এগুলোকে বৃক্ষে পরিণত করে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় এক হাজার চারা গাছ বিতরণ করা হয়।












Leave a Reply