সাংসদ পরিষ্কার করছেন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের নাট মন্দির।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া তিনি নিজেই সর্বমঙ্গলা মন্দিরে কর্মরত কর্মীদের কাছ থেকে জলের পাইপ নিয়ে পরিষ্কার করতে শুরু করেন সর্বমঙ্গলা মন্দিরের নাট মন্দির। এইরকম এক সুন্দর মুহূর্তের সাক্ষী রইল গোটা বর্ধমানবাসী। প্রসঙ্গত উল্লেখ্য আজ কেন্দ্রীয় সরকারের ন বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। তারপরই সাংসদ এস এস আলুওয়ালিয়া পৌঁছে যান সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। তারই উদ্যোগে আজ ৪০০ জন জনসাধারণকে বিনামূল্যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই ভোগও পরিবেশন করেন সাংসদ এসএস আলুওয়ালিয়া। পাশাপাশি আজ মন্দির প্রাঙ্গণে বসে জনসাধারণের সাথে ভোট গ্রহণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলু ওয়ালিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *