কেন্দ্রের কোনো পরিকল্পনা পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করতে দিচ্ছেনা তৃণমূল সরকার : সুশীল মোদী ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার মনে করছে কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হলে তার কৃতিত্ব পয়ে যাবে নরেন্দ্রমোদী সরকার সেই জন‍্য কেন্দ্রের কোনো পরিকল্পনা পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করতে দিচ্ছেনা তৃণমূল সরকার ।আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিহারের প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী এবং রাজ‍্যসভার সাংসদ সুশীল মোদী । এদিন তিনি জানান কেন্দ্রের সমস্ত পরিকল্পনা ও স্কিম থেকে বাংলার মানুষ বঞ্চিত । তিনি আরো জানান পশ্চিমবঙ্গে শুধু দুর্নীতি সমস্ত কিছুতে 40% কমিশন এই সরকার 40% কমিশনার সরকার ।

কোচবিহার বিষয়ে সুশীল মোদী জানান কোচবিহারের রাজা নিয়ে আমি কোনো মন্তব্য করিনি কোচবিহারের রাজা তো প্রজাবৎসল রাজা ছিলেন তিনি এই এলাকার জন‍্য অনেক কিছু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *