থাকেন বাইরে, মুসলিম বধু শ্বশুর গ্ৰামের রক্ষাকালী পুজো দেখতে আজও আসেন।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে পুজো লেগেই থাকে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের হল রক্ষাকালী পুজো।প্রতি বছর এই সময়ে এই পাহাড়পুর গ্ৰামে পুজিত হন বারোয়ারী কালী পুজো অর্থাৎ রক্ষাকালী। ১০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে এই গ্ৰামে।।আজও জাঁকজমকপূর্ণ ভাবে হল বারোয়ারী কালী পুজো।৬০ বছরের এক মুসলিম বধু বলেন, বিয়ের পর থেকেই এই পুজো দেখছি।এখন গ্ৰামে থাকি না।গ্ৰামে না থাকলেও পুজোর সময় চলে আসি। এলাকায় বাসিন্দারা সারা বছরের এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। শুধুমাত্র এই গ্ৰামের মানুষ নয় বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ ছুটে আসেন এই বারোয়ারী কালী পুজো দেখতে। এদিন দেখা গেল ২৫ জন মহিলা কাঁধে তুলে নেন ঢাক।আর মহিলা ঢাকির বাদ্যিতে মেতে ওঠে হাজার হাজার মানুষ।শোনা যায়, বহু আগে মহামারী রোগের প্রকোপ দেখা দিয়েছিল। এই রোগের হাত থেকে পরিত্রাণ পেতে কয়েকজন মিলে রক্ষাকালী মায়ের পুজো শুরু করেন। রক্ষাকালী মায়ের পুজো করার পর থেকেই এই পাহাড়পুর গ্ৰাম মহামারীর কবল থেকে রক্ষা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *