অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল সরকারি বাস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির এলাকায় দুর্ঘটনা কবলে পড়ে সরকারি বাস। জানা যায়, ওভারব্রিজ থেকে নামার সময় হঠাৎই ব্রেক ফেল হয়ে যায় সরকারি বাসটির তারপর বাসটি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকার ডিভাইডারে। বাসের সামনের অংশ দুমড়ে মুছরে যায়। যদিও যাত্রী সংখ্যা কম থাকায় যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ব্রেক ফেল হওয়ার কারণে যেকোনো সময় ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। কারন জিটি রোড সংলগ্ন এই রাস্তায় প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষজন যাতায়াত করেন। সরকারি এস বি এস টি সি বাসটি ধর্মতলা থেকে বর্ধমান আসছিল এবং বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা কুনাল প্রসাদ বলেন, আমি তখন রাস্তা পার করছিলাম হঠাৎই দেখি ওভার ব্রিজ থেকে নামার সময় বাসটি ব্রেক ফেল করে। তারপর রং সাইডে এসে বাসটি ডিভাইডারে মারতে মারতে প্রায় ৫০ মিটার চলে আসে কোনক্রমে বাসের চালক বাসটিকে থামান। যাত্রীরা সবাই সাবধানে নেমে যান। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল এই বাসটি। অন্যদিকে বাসের চালক উদয় রায় বলেন, ওভার ব্রিজের নামার সময় হঠাৎ বাসটির ব্রেক ফেল করে যায়। কোন যান্ত্রিক গোলযোগের জন্য বাসটির ব্রেক ফেল হয়ে যায়। আমি বুঝতে পেরে অপোজিট সাইটে বাসটিকে নিয়ে আসি তারপর কোনক্রমে বাসটিকে থামায়। যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *