আজ নদীয়ার মাটিতে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রায় দু মাসের কর্মসূচি নিয়ে সারা রাজ্যের জেলায় জেলায় চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। এই নবজোয়ার কর্মসূচি গুলি যেন পরিণত হয়েছে জনজোয়ারে এমনটাই দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের। আজ নদীয়ার মাটিতে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদীয়ার বেশ কয়েকটি জায়গায় নবজোয়ার কর্মসূচি সেরে আগামীকাল ৯ জুন শুক্রবার রানাঘাট দক্ষিন সাংগঠনিক জেলার তৃণমূলের নবজোয়ার উপলক্ষে নদীয়ার চাকদাহ প্রগতি সংঘের মাঠে হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সেই উপলক্ষে চলছে চূড়ান্ত প্রস্তুতি। আজ পরিদর্শন করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভঙ্কর সিংহ, সাথে ছিলেন যুব তৃণমূল নেতৃত্বরা। যদিও আজ থেকেই করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় চাকদাহর প্রগতি সংঘর মাঠ। তৃণমূল নেতৃত্বের দাবি, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভায় বয়ে যাবে জনপ্লাবন। তাই আগত কর্মীদের যাতে কোন রকম সমস্যা না হয় সেই দিক ভেবে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। এ প্রসঙ্গে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভঙ্কর সিংহ বলেন, বিভিন্ন জেলায় নব জোয়ার কর্মসূচি সেড়ে নদীয়ার মাটিতে পা রাখতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দলের সৈনিক হিসেবে তার নবজোয়ার কর্মসূচি যাতে সফল হয় সেই দিকেই লক্ষ্য আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *