কালিয়াগঞ্জ, রাধারানীর হালদার :- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগীদের কাছে ভগবানস্বরূপ চিকিৎসক গায়নো আনন্দময় মুখার্জীকে কোন ভাবেই যাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে অন্যত্র বদলি না করা হয় তার দাবিতে বুধবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে একটি ডেপুটেশন দেয় বিজেপি দলের পক্ষ থেকে।বিজেপি দলের কালিয়াগঞ্জ পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডের পৌরসাভার কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে একটি ডেপুটেশন দেওয়া হয়। গৌরাঙ্গ দাস বলেন
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের এই চিকিৎসক কে রায়গঞ্জ স্বাস্থ্য দপ্তর অনেক দিন থেকেই বদলি করে নিয়ে যাবার চেষ্টা করে আসছে।গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এই চিকিৎসককে শুধু চিকিৎসক বলেই মনে করেনা রুগী রা।এই চিকিৎসককে সাক্ষাৎ ভগবান বলেই মনে করে থাকেন।তাই আমরা কালিয়াগঞ্জ বাসি কোন ভাবেই তাকে বদলি করে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক সেটা কোন ভাবেই হতে দেবনা বলে গৌরাঙ্গ বাবু বলেন। বিজেপি নেতা।গৌরাঙ্গ দাস বলেন আমরা সি এমও এইচ কে আবেদন পত্র দিয়ে জানিয়েছি তার বদলির নির্দেশ যেকোন ভাবেই পরিবর্তন করতে হবে আর যদি তা না করা হয় আমরা দুই এক দিনের মধ্যেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সামনে বিজেপির পক্ষ থেকে বড়সর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন।তিনি বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে যখনই ভালো চিকিৎসক আসে হাসপাতালের রোগীদের যত্ন সহকারে চিকিৎসা করে তখনই রায়গঞ্জের নার্সিং হোমের অবস্থা শোচনীয় হয়ে পরে।কারন কালিয়াগঞ্জ থেকে কোন রোগীকে রায়গঞ্জে নার্সিং হোমে পাঠাতে হয়না।তখনই বিভিন্ন ভাবে স্বাস্থ্য দপ্তর ভালো চিকিৎসকদের বদলির নির্দেশ কার্যকরী করে থাকে বলে বিজেপি নেতা গৌরাঙ্গ দাস জানান।
চিকিৎসক গায়নো আনন্দময় মুখার্জীর বদলি রুখতে বিজেপি দলের কালিয়াগঞ্জ পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডের পৌরসাভার কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে একটি ডেপুটেশন দেওয়া হয়।












Leave a Reply