নদীয়াতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদিয়াতে তৃণমূলের জনসংযোগ জোয়ার কর্মসূচিকে সামনে রেখে জেলা সফরে বৃহস্পতিবার বিকেল নদিয়ার কৃষ্ণনগর রোড স্টেশন এলাকায় এসে পৌছালেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে পৌঁছে রাজপথে নেমে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত তুলে সৌজন্যতা বিনিময় করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু ছাড়াও নদিয়া উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ সহ স্থানীয় নেতৃত্ব তাকে দেখার জন্য রাস্তার দুধারে কর্মী সমর্থকদের ভিড় ছিল। এরপর তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে ধুবুলিয়ায় রিফিউজি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *