দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সীমান্তবর্তী গ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো বালুরঘাট জেলা আদালত। বালুরঘাট জেলা আদালতের বিচারক অনন্ত কুমার সিংহ মহাপাত্র অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছেন। আগামী ৯ই জুন এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক। জেলা আদালত সূত্রের খবর, ২০২১ সালের জুলাই মাসে ৯ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির তিওড় এলাকায় স্বর্ণ শিল্পালয়ের মালিক প্রদীপ কর্মকারকে গুলি করে খুন করে অভিযুক্তরা। রাতে দোকান বন্ধ করে স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত বিহারের বাসিন্দা শুভ কুমার সহ মোট ছয় জনকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ। যাদের মধ্যে শুভ কুমার, প্রসাদ সাহানি, দীপক দাস এবং সুব্রত মালীকে বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেছেন বিচারক। পাশাপাশি অপর দুই অভিযুক্তর বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে বেকুসুর খালাস করার নির্দেশ দিয়েছেন জেলা আদালতের বিচারক। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, আগামী ৯ তারিখ দোষী সাব্যস্ত চারজনের সাজা ঘোষণা করবেন বিচারক।
সীমান্তবর্তী গ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো বালুরঘাট জেলা আদালত।












Leave a Reply