একাধিক ধারালো অস্ত্রের ক্ষোভ লাগা পথের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক মৃতদেহ উদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর বাইপাস নতুন রাস্তার ধারে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক মাঝবয়সী যুবককে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসগন পূর্বেই মৃত্যু হয়েছে বলে জানায়।
ওই ব্যক্তির পকেট থেকে এখনো পর্যন্ত এমন কিছু তথ্য পাওয়া যায়নি যা দিয়ে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে তার কিছুক্ষণ বাদে, পঞ্চায়েত সদস্য স্বপন কর্মকার, এবং এক প্রতিবেশী অনিমেষ রায় নামে এক যুবক নিশ্চিত করেন, মৃত ওই যুবকের নাম সোমনাথ পাল বাবা প্রাণ গোপাল পাল । সে বাইপাস সংলগ্ন একটি আটা কলে কাজ করে। খেলাধুলা জগতের অনেকেই তাকে তাকে চেনে সুপরিচিত খেলোয়ার হিসেবে। সে ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। আজ হয়তো কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল সে, শরীরের একাধিক খতর চিহ্ন দেখে পুলিশ প্রশাসনের প্রাথমিক ধারণা তাকে আঘাত করা হয়। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পুলিশ প্রশাসন নেমেছে তদন্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *