দক্ষিণ দিনাজপুরের তপন বিডিও আফিসে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি আসনে ১৫ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান।

তপন-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই বিজেপি মনোনয়ন জমা দেয়ার প্রক্রিয়া শুরু করলো। এদিন দক্ষিণ দিনাজপুরের তপন বিডিও আফিসে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি আসনে ১৫ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। প্রার্থীদের সাথে স্বয়ং উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, প্রথম দিনে মনোনয়ন জমা প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। তবে এদিন দেরি করে আশায় প্রার্থীদের ডিসিআর কাটা হয়েছে। সময়ের অভাবে মনোনয়ন জমা দেয়া যায় নি। আগামীকাল তাদের মনোনয়ন জমা দেয়া হবে। পাশাপাশি তিনি জানান পঞ্চায়েত ভোটে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির ফল ভালো হবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *