দ্বারিগেড়িয়া ২০৬ নম্বর বুথে BJP র পঞ্চায়েত প্রার্থী হলেন তোতন বাগ,মনোনয়ন পত্র জমা দেওয়া হল আজ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার থেকেই আগামী পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দেওয়ার দিন শুরু হয়েছে,এই দিন দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া ২০৬ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত প্রার্থী তোতন বাগের মনোনয়ন পত্র জমা দেওয়া হয়,এইদিন ভিডিও অমিতাভ বিশ্বাসের হাতে এই মনোনয়ন পত্র দেওয়া হয়,এইদিন প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গৌতম কৌড়ি,মন্ডল সভাপতি অজিত মন্ডল, মন্ডল জেনারেল সেক্রেটারি পবন সিং, মণ্ডলের যুব মোর্চার সভাপতি তাপস বাগ সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। এই দিন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষে প্রার্থী জানিয়েছেন জেতার ক্ষেত্রে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *