পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-ইতিমধ্যেই ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এবছর এক দফায় করা হবে পঞ্চায়েত নির্বাচন। আজ থেকে শুরু হয়েছে নমিনেশন পর্ব। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরই শুক্রবার অর্থাৎ আজ জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। সাংবাদিক বৈঠকের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, গতকাল রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে নমিনেশন পর্ব। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন হবে। পূর্ব বর্ধমান জেলাতে ২১৫ টি গ্রাম পঞ্চায়েত এবং তেইশটা পঞ্চায়েত সমিতি আছে। ১৫ তারিখ পর্যন্ত করা যাবে নমিনেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *