পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট কম্পাউন্ডের ভেতরে ইলেকশন সেলের স্টোর রুমে শুক্রবার বিকেলে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট কম্পাউন্ডের ভেতরে ইলেকশন সেলের স্টোর রুমে শুক্রবার বিকেলে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় মানুষেরা ইলেকশন সেলের স্টোর রুম থেকে ধুয়ো বেরোতে দেখে তড়িঘড়ি দমকল বিভাগে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল বিভাগের আধিকারিকদের প্রাথমিক অনুমান শক সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে আগুনে ক্ষয় ক্ষতির পরিমাণ এখন বোঝা যাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *