সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে নমিনেশন জমা দিতে গিয়ে কার্যত খালি হাতে ফিরে আসতে হয় সিপিআইএম সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ৯ জুন থেকে থেকে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারবেন বলে জানানো হয়। কিন্তু বাস্তবের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে নমিনেশন জমা দিতে গিয়ে কার্যত খালি হাতে ফিরে আসতে হয় সিপিআইএম সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীদের। অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুক্রবার সকালে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে নিজেদের মনোনীত প্রার্থীকে নিয়ে নমিনেশন জমা দিতে যান সিপিআইএম এর নেতাকর্মীরা। কিন্তু নমিনেশন জমা দেওয়ার কোন বৈধ নথিপত্র এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বলে তাদের সরাসরি জানিয়ে দেওয়া হয় বিডিও অফিসের পক্ষ থেকে। এমনকি ডিসিআর কাটানোর ও কোন সুযোগ দেওয়া হয়নি বলে জানান সিপিআইএমের কৃষ্ণগঞ্জের ব্লক সম্পাদক সুপ্রভাত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *