ফের সাত সকালে রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফের সাত সকালে রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটে আজ সকাল ছটা নাগাদ নদীয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। জানা যায় ওই মহিলার নাম কালিদাসী মন্ডল বয়স 36 বছর বাড়ি শান্তিপুর ফুলিয়া চাপাতলা তলা এলাকায়া । স্থানীয় সূত্রে জানা যায় ভোর বেলায় লোকের বাড়িতে কাজ করে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *