ছেলের সঙ্গে ঝগড়ার জেরে আয়রন পাউডার খেয়ে আত্মঘাতী হলো মা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ছেলের সঙ্গে ঝগড়ার জেরে আয়রন পাউডার খেয়ে আত্মঘাতী হলো মা। ঘটনাটি ঘটেছে ফুলিয়া জ্যোতিপল্লী এলাকায় । মৃত মহিলার নাম স্বপ্না সরকার। স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে মা ও ছেলের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।রবিবার সকালে সেই ঝগড়া চরমে ওঠে। আর তার জেরেই সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই আয়রন পাউডার খায় স্বপ্না সরকার। এরপর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্বপ্না সরকারের মৃতদেহ রানাঘাট মহকুমা হাসপাতালে পুলিশমর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *