নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতে করতে দেখা গেল দফাই দফাই পুলিশের রুট মার্চ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই রাজ্য নির্বাচন কমিশনের এখন একটাই লক্ষ্য অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করা। সেইমতো এখন থেকেই প্রস্তুত পুলিশ প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গ্রামগুলিতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই দিকে করা লক্ষ্য প্রশাসনের। আজ নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতে করতে দেখা গেল দফাই দফাই পুলিশের রুট মার্চ। যদিও শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী দিয়ে চলে এই রুট মার্চ। যদিও নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই দায়িত্ব বাড়ছে পুলিশ প্রশাসনের তাই আগেভাগে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি এলাকায় চলবে পুলিশি রুটমার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *