নিখোঁজ হয়ে যাওয়া যুবককে ফিরে পেতে পথ অবরোধ করল তার প্রতিবেশীরা

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্তু মন্ডল নামে বছর কুড়ির এক যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায়। ওই যুবককে ফিরে পেতে পথ অবরোধ করল তার প্রতিবেশীরা। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মুরারিপুর এলাকায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে বিগত ছয় দিন আগে সন্ধ্যাবেলায় পারপাড়া কুঞ্জ ডিঙ্গি এলাকার বাসিন্দা শান্তনু মন্ডল জুতো কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা ওই যুবককে খুঁজে পেতে থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের লোকেদের অভিযোগ যে থানা এই ব্যাপারে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেনি।এমনকি পুলিশ কর্মীরা তদন্তের স্বার্থে পারপাড়া কুঞ্জু ডিঙ্গি এলাকায় যাইনি পর্যন্ত। ঘটনা ঘটার 6 দিন কেটে গেল এখনো পর্যন্ত ওই নিখোঁজ যুবককে খুঁজে না পেয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পারপাড়া কুঞ্জু ডিঙ্গি এলাকার বাসিন্দারা এদিন হিলি ব্লকের মুরারিপুর এলাকায় পথ অবরোধ শুরু করেন। স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র ওই যুবককে খুঁজে দেওয়ার দাবি নিয়ে এদিনের এই পথ অবরোধ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ প্রশাসন পৌঁছেছে।।
বাইট
সত্যেন মন্ডল জেঠু
চুমকি দাস বৌদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *