তীব্র দাবদাহ রক্ত সংকট মেটাতে রক্ত দান শিবির জেলা হসপিটালে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- কোথায় আছে রক্ত দান এক মহান দান কিন্তু সে যেনো মিলছে না , গরম পড়তে না পড়তেই জেলায় তৈরি হয়েছে মহামারী রক্ত সংকট। জেলায় অতিরিক্ত দাবদাহ ফলে রক্ত সংকট দেখা দিয়েছে । হাসপাতালে ব্র্যাড ব্যাংক গুলোতে চলছে বহু পরিমাণে রক্ত সংকট মিলছে না যথাসময়ে যথা গ্রুপের রক্ত। রুগীদের ফিরে যেতে হচ্ছে রক্ত না পেয়ে। বলা যায় ব্লাড ব্যাংকগুলো প্রায় শূন্য। এই রক্ত সংকট মেটাতে এদিন সোমবার দুপুরে এক ব্লাড ক্যাম্প শিবির আয়োজন করে এক স্বেচ্ছাসেবী সংস্থা পথের দিশা ফাউন্ডেশন তারা বারো মাসে তেরো পার্বণ নামে এই রক্ত দান শিবির করে থাকে। জানাগেছে এদিনের এই রক্ত দান তাদের সংস্থার মহিলা সংগঠন ওমেন্স উইন্স আয়োজন করেছে। এই ব্লাড ক্যাম্প জেলা হসপিটাল ব্লাড সেন্টার ইন হাউসে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই রক্ত দান শিবিরে ২৫ জন মত রক্ত দাতা রক্ত দান করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *