পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্ব। প্রার্থী তালিকা ঘোষণা পরেই সিপিএম এর পক্ষ থেকে আজ অর্থাৎ সোমবার বর্ধমান দু’নম্বর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান সিপিএমের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। তারপরই তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে অভিযোগ করেন সিপিএমের প্রার্থীরা। তারপর শুরু হয় খন্ড যুদ্ধ দফাই দফাই চলে ইট বৃষ্টি। এই বৃষ্টিতে আহত হন শক্তিগড় থানা বেশ কিছু পুলিশ আধিকারিক। এখনো যথেষ্ট উত্তেজিত রয়েছে এলাকা তৃণমূল এবং সিপিএমের দুই পক্ষই রয়েছে ব্লক অফিসের সামনে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিপিএমের এক মহিলা প্রার্থী বলেন, আমরা বিডিও অফিসে নমিনেশন জমা করতে যাচ্ছিলাম সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ওপর পুলিশ প্রশাসনের সামনে ইট বৃষ্টি শুরু করে। এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের নমিনেশন যতক্ষণ না হবে আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো।
মনোনয়নে বাধা সিপিএম প্রার্থীদের, শুরু হয় ইট বৃষ্টি ও সংঘর্ষ।












Leave a Reply