আবারো ৩৪ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা, চলন্ত পণ্যবাহী লরিতে আগুন, ঘটনার তীব্র চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  হঠাৎই একটি পণ্যবাহী লরিতে আগুন। ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়। আগুন দেখতে পেয়ে জল ঢেলে আগুন নেভাই পথচারীরা। ঘটনাটি আজ নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের। প্রত্যক্ষদর্শীদের দাবি, চলন্ত অবস্থায় একটি পন্যবাহী লরির নিচের অংশে হঠাৎই আগুন দেখতে পায় তারা। যদিও লরিতে থাকা চালক ও খালাসী কিছুই টের পাইনি। তৎক্ষণাৎ বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পণ্যবাহী লরিটি এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনায় সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে স্বাভাবিক ছন্দে ৩৪ নম্বর জাতীয় সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *