কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুর পঞ্চায়েত এলাকায় সিপিএম কর্মীদের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয়ে গেল জোরকদমে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই ভোটের ময়দানে নেমে পড়ল বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী ৮ জুলাই বাংলার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হল। ঘোষণা হতেই নদিয়া জেলার বিভিন্ন পঞ্চায়েতে দেখা গেল সিপিএম কর্মীদের দেওয়াল লিখন শুরু করে দিতে।

বৃহস্পতিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেন। দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই তৎপরতা লক্ষ্য করা গেল বিরোধী দল সিপিএমের মধ্যে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুর পঞ্চায়েত এলাকায় সিপিএম কর্মীদের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয়ে গেল জোরকদমে।

এই সম্বন্ধে এক সিপিএম নেতা জানান, বর্তমানে জেলার পঞ্চায়েত গুলি হয়ে গিয়েছে কন্ট্রাক্টারদের পঞ্চায়েত। মানুষের পঞ্চায়েত গড়তে গেলে সিপিআইএমকে অবশ্যই আবার আনতে হবে তাদের। মানুষের পঞ্চায়েত গড়ার দাবি নিয়েই আমাদের লড়াই। মানুষ যদি সঙ্গ দেয় আমাদের তাহলে আগামী পাঁচ বছর মানুষের পঞ্চায়েত গঠন করা হবে।

এবং তারা এও জানান কোন রকম জোট তারা করছেন না। মাটিয়ারী বানপুর পঞ্চায়েতে সিপিআইএম পার্টি একক ভাবেই লড়বে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *