নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলে আবারও বড়সড় ধাক্কা, এবার তৃণমূল ছেড়ে সিপিআইএমের পতাকাতলে হাজার পরিবার ।রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই নিজেদের ঘর গোছাতে কার্যত কোমরে দড়ি বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় পক্ষই। যার ফলে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে অন্যান্য জেলার পাশাপাশি নদিয়ার বিভিন্ন প্রান্তেও এক দল ত্যাগ করে অপর রাজনৈতিক দলের ছাতার তলায় আশ্রয় নিতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মী নেতা সমর্থকদের। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় নদীয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ভালুকা পঞ্চায়েতের অন্তর্গত আনন্দবাস এলাকায় প্রায় এক হাজার পরিবার শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআই(এম )যোগদান করলেন। যোগদানকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেন সিপিআই এম) এর নদীয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুমিত বিশ্বাস। উপস্থিত ছিলেন ওই এলাকার পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের বামফ্রন্ট মনোনীত প্রার্থী প্রবীর মিত্র সহ অন্যান্য বাম নেতৃত্ব। এদিন যারা বামফ্রন্টের পতাকার তলে আসলেন তারা প্রথম থেকেই তৃণমূল কর্মী সমর্থক ছিলেন। এক সময় ভালুকা পঞ্চায়েতে এদের হাত ধরে ক্ষমতায় আসে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শাসনকালে দীর্ঘ ১২ বছরে অপশাসনে কার্যত অতিষ্ঠ হয়ে দলত্যাগ করে সিপিআই (এম) এর দলীয় পতাকা হাতে তুলে নিলেন এতগুলি পরিবার বলে জানান সিপিআই (এম) এর নদিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুমিত বিশ্বাস।
পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলে আবারও বড়সড় ধাক্কা, এবার তৃণমূল ছেড়ে সিপিআইএমের পতাকাতলে হাজার পরিবার ।












Leave a Reply