বিয়ে বাড়ির বাসের সঙ্গে বেপরোয়া লরি মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন বাস যাত্রী।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ঘটনাটি ঘটে হাওড়া শ্যামপুর বাগনান দেওরা ব্রিজ এর কাছে। বেপরোয়া লরি ও একটি বিয়ে বাড়ীর বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পনেরো জন যাত্রী জখম হয়। জানা গিয়েছে মঙ্গলবার বিকেল ৪:৪০ নাগাদ হাওড়ার শ্যামপুর -বাগনান রুটের দেওড়া ব্রীজের কাছে একটি বিয়ে বাড়ীর বাসের সঙ্গে একটি দূরন্ত গতিতে ছোটা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় কমপক্ষে পনেরো জন বিয়ে বাড়ির যাত্রী জখম হয়। বেলপুকুর থেকে বাসটি নামখানা যাচ্ছিল বলে জানা গিয়েছে। জখমদের উদ্ধার করে ঝুমঝুমি হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এই ঘটনার জন্য সাময়িক বন্ধ রয়েছে যান চলাচল। পরে প্রশাসনে হস্তক্ষেপে যানজট মুক্ত হয়। কিভাবে এমন ঘটনা ঘটলো তার খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *