সাতসকালে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি সিউড়িতে।

সিউড়ি, সেখ ওলি মহম্মদঃ-সাত সকালে সদর শহর সিউড়ির রবীন্দ্রপল্লীর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শোভাবাজার শাখায় দুঃসাহসিক ডাকাতি ঘটে গেল। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে গ্রাহক সেজে আসা দুষ্কৃতীরা এই ব্যাঙ্কের ভেতরে থাকা কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। ওই ডাকাতি গ্যাংটিতে ৬ জন দুষ্কৃতী ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিস সুপার (হেডকোয়ার্টার) পরাগ ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী। এমনকী দুষ্কৃতীরা সিসি ফুটেজের হার্ডডিস্ক নিয়েও চম্পট দিয়েছে বলে। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *