দলবদলের পালায় এবার নদিয়ায় পাল্লা ভারী জাতীয় কংগ্রেসের, দল ছাড়লেন ৫০০ তৃণমূল কর্মী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়া জেলা তৃণমূল বঙ্গ জননী সহ-সভাপতি সহ ৫০০ জন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে যোগ দিলো কংগ্রেসে। নদীয়ার চাপড়ায় নদিয়া জেলা তৃণমূল বঙ্গ জননী সহ-সভাপতি শুক্লা সাহা সহ আরো ৫০০ জন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে কংগ্রেসের পতাকা তলে এলো। ফলে আবারো চাপড়া ব্লকে শক্তি বৃদ্ধি হলো কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমশ তৃণমূল দল ভেঙে কংগ্রেসের যোগ দেওয়া হয় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। যদিও এই যোগদানকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কোন ক্ষতি হবে না বলেও জানালেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *