বুধবার দুপুরে নদীয়ার চাপড়া থানার মাজিদহ এলাকায় ঘর থেকে উদ্ধার হল ১ ব্যক্তির পচাগলা মৃতদেহ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বুধবার দুপুরে নদীয়ার চাপড়া থানার মাজিদহ এলাকায় ঘর থেকে উদ্ধার হল ১ ব্যক্তির পচাগলা মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন ওই ব্যক্তির বাড়ি সংলগ্ন এলাকায় দুর্গন্ধ ছড়াতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। এরপর সন্ধান করতে গিয়ে ঘরের ভেতরে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় চাপড়া থানার পুলিশ। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম শম্ভু সাঁতরা(৬৫)। বাড়ি চাপড়া থানার মাজিদহ এলাকায়।জানা জায় শম্ভু বাবু বাড়িতে একাই বসবাস করতেন। দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *