দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মত্র্ব৩০卐টাকার টিকিট কেটে রাতারাতি এক কোটি টাকার মালিক হয়ে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপূর গ্রাম পঞ্চায়েতের বছর ২৫শের যুবক সঞ্জয় হরিজন।
জানা গিয়েছে,গত ৯ই জুন হরিরামপুর বাজার থেকে ৩০ টাকার বিনিময়ে লটারি কেটেছিল ওই যুবক।যে টিকিট এক কোটি টাকা খেলে যায়।যার পরেই ওই যুবক কিছুটা ভয়ে আত্মগোপন হয়।
মঙ্গলবার ওই টিকিট নিয়ে যুবক সোজা হরিরামপুর থানায় উপস্থিত হয়।
বছর ২৫শের সঞ্জয় হরিজন এর বাড়িতে রয়েছে বাবা,মা ও দুই ভাই দুই বোন।
সঞ্জয় হরিরামপুরেরই এক কাপড়ের দোকানে কাজ করতো। ৩০ টাকার বিনিময়ে টিকিট কেটে আজ সে কোটিপতি।
যে খবর শুনেই খুশিতে আত্মহারা পরিবারের লোকজন ও পরিজনেরা।
৩০ টাকার টিকিট কেটে কোটিপতি হরিরামপুরে যুবক।












Leave a Reply