পঞ্চায়েত প্রার্থীকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে,পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা বিধায়কের কার্যালয়ে বিক্ষোভ কর্মীদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়কের সৌমেন মহাপাত্র র বিধায়ক কার্যালয় ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। পঞ্চায়েত নির্বাচনের টিকিট না দিয়ে পূর্ব মেদিনীপুর তৃণমূলের প্রানী ও মৎস কর্মাধ্যক্ষ সোমনাথ বেরাকে পুলিশ দ্বারা আটক করে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। তবে কি কারণে গ্রেফতার করা হয়েছে তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। আর সেই কারণেই সোমনাথ বেরার অনুগামীরা প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখায়। তমলুক পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতি সহ ১২ অঞ্চলের অঞ্চল সভাপতি সহ তৃণমূলের বিভিন্ন পদাধিকারীরা পদত্যাগ পত্র জমা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *