কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয় হবে: তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের সব এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকরেরও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায়। তিনি জানান,কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক আর যাই হোক সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয় লাভ করবে।

গতকাল পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্ব শেষ হওয়ার পর দেখা যায় কোচবিহার জেলায় বেশ কয়েকটি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকজনের প্রাণ গিয়েছে। সেই দিক দিয়ে বিচার করে মহামান্য আদালত রাজ্যের সর্বত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দেন রাজ্য নির্বাচন কমিশনকে। সেই বিষয়ে নিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায় নিজস্ব বাসভবনে সাংবাদিক বৈঠক করে জানান, হাইকোর্ট নির্দেশিকা দিয়েছে,সেই নির্দেশিকার ভিত্তিতে নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাবে না কি উচ্চ আদালতে যাবে সেটা কমিশনের বিষয়। তবে আমরা এটুকুই বলতে পারি যাই দিয়ে ভোট হোক সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আপনারা জানেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সর্বত্র কেন্দ্রে ভোট হয়েছিল। সেই সময় বিজেপি প্রচার করেছিল তৃণমূল গেলো গেলো রব তুলেছিল। রেজাল্ট শেষে জনতা জনার্দন রায় দিয়েছে তৃণমূলের পক্ষেই। তৃণমূল সবথেকে বেশি আসলে জয়লাভ করেছিল। পঞ্চায়েত নির্বাচনে তার ব্যতিক্রম হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *