পুষ্পা কায়দায় কয়লা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক।

সদাইপুর, সেখ ওলি মহম্মদ:- আবারও পুষ্পা কায়দায় কয়লা পাচার করতে গিয়ে পুলিশের জালে কয়লা পাচারকারী। আজ ভোরবেলায় কয়লা বোঝাই ২০৭ বোলেরো পিক আপ ভ্যান আটক করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার বাঁধেরশোল টোল গেটের কাছে ঐ বোলেরো পিক আপ ভ্যানটিকে আটক করা হয়। ঐ গাড়ির ওপরে ছিল বস্তা বোঝাই তুষ এবং নীচে ছিল কয়লা। প্রায় ৪ টন কয়লা ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। জানা যায়, দুবরাজপুর দিক থেকে সাঁইথিয়ার উদ্দেশ্য কয়লা পাচার করছিল পাচারকারীরা। গ্রেপ্তার করা হয়েছে সেখ মুজিবর নামে ঐ গাড়ির চালককে। তাঁর বাড়ি দুবরাজপুর থানার কয়থানপুরে। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *