পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মোদিনীপুর জেলার কোলাঘাটে এবার নতুন চমক আনলো বিজেপি। গতবারের তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এই বারের নির্বাচনে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী।মাইনোরিটি ভোট ব্যঙ্ক বিজেপির অনুকূলে আনার জন্যই এই বারের নির্বাচনে জেলায় বেশ কিছু মুসলিম নেতৃত্বকে বিজেপি এবার দলীয় টিকিট দিয়েছে বলে সূত্রের খবর। তবে কোলাঘাট ব্লকের সেক সাহাদত আলি ওরফে মিঠু নামে পরিচিত কোলাঘাট এলাকায়। দীর্ঘ দিন রাজনীতিতে আছেন সেক সাহাদত আলি। গত নির্বাচনে তৃণমূলে জয়ী হয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে নিযুক্ত হন। তবে তিনি শুভেদু অনুগামী হিসেবে তৃণমূলে থাকাকালীন পরিচিত ছিলো। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরও তার প্রতি তৃণমূল নেতৃত্বের আস্থাভাজন হতে পারেননি বলে তৃণমূলের ব্লক সভাপতি অসিম মাজির অভিযোগ। তবে সাহাদাত বাবুর অভিযোগ, তার প্রতি তৃণমূল নানা ভাবে মানসিক হেনস্তা করা হয়। যার ফলেই তিনি বিজেপি শিবিরে আশ্রয় নেন কিছু দিন আগে। তবে এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির ১০ নম্বর সিট অর্থাৎ শালুকা, নগুরিয়া, মাড়োবেড়িয়া ও কফলা গ্রাম এলাকায় লড়বেন বিজেপির হয়ে। সাহাদত বাবুর কথায় তিনি জিনবেন তাঁর কাজের নিরিখে। সাধারণ মানুষ যেমন তাকে আশির্বদ করবেন পাশাপাশি মুসলিম ভোটও তাকে জেতার ব্যপারে ভরসা জোগাবে বলে আশা প্রকাশ করেন। তবে এই প্রসঙ্গে কোলাঘাট ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম মাজি জানান, সাহাদত বাবুর বিজেপিতে দাঁড়ানোয় কোন প্রভাব পড়বে না। অন্যদিকে বিজেপির নেতৃত্বের বক্তব্য উনি এলাকার ভালো কাজ করেছেন তাই এলাকার সাধারণ মানুষ উনার পাশে দাঁড়াবেন এবং উনি যে এবারে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করবেন তা নিয়েও আশাবাদী বিজেপি নেতৃত্ব।
কোলাঘাটে এবার নতুন চমক বিজেপির, সংখ্যালঘু ভোট পেতে এবারের নির্বাচনে দাঁড় করানো হলো সংখ্যালঘু প্রার্থী।












Leave a Reply