টাকার বিনিময়ে পঞ্চায়েতের প্রার্থী পদে টিকিট বিলি করেছেন তাজমুল হোসেন, অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- টাকার বিনিময়ে পঞ্চায়েতের প্রার্থী পদে টিকিট বিলি করেছেন মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর এলাকার বিধায়ক তাজমুল হোসেন।এমনটাই অভিযোগ করলেন শাসক দলের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি এবং তার স্বামী ব্লকের সাধারণ সম্পাদক আশরাফুল হক।শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে এমনই গুরুতর অভিযোগ করলেন তাঁরা। এমনকি মন্ত্রীর ভাই সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে টিকিট দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করেছেন তাঁরা।পাশাপাশি তাঁরা জানিয়েছেন এ বছর নির্দল হিসেবেই পঞ্চায়েতে তাঁরা লড়াই করবেন।পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত সমিতির সভাপতি তরফ থেকে এই অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল।যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন মন্ত্রী তাজমুল হোসেন।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।

সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত সমিতির শাসক দলের সভাপতি জুবেদা বিবি জানান,লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মন্ত্রী তাজমুল হোসেন এবং তার ভাই জেলার সাধারণ সম্পাদক জম্বু রহমান সহ তাদের অনুগামীরা অযোগ্যদের প্রার্থী করেছে।আমি বিগত পাঁচ বছরের সভাপতি থাকাকালীন এলাকায় প্রচুর উন্নয়নের কাজ হয়েছে।তা সত্ত্বেও এবার আমাদের টিকিট দেওয়া হয়নি।আমাদের অঞ্চল থেকে  নির্দল হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্যদিকে জুবেদার স্বামী কথা ব্লকের সাধারণ সম্পাদক আশরাফুল হক জানান,মন্ত্রী তাজমুল হোসেন তার ভাই জম্বু রহমান সহ একাধিক নেতা পঞ্চায়েত ভোটে প্রার্থী পদের জন্য লক্ষ লক্ষ টাকা দাবি করেছেন প্রার্থীদের কাছ থেকে। ১০ থেকে ২০ লক্ষ টাকায় টিকিট বিক্রি হয়েছে।সমস্ত টাকা মন্ত্রীর পকেটে ঢুকেছে। আমরা টাকা দিতে পারিনি বলে আমাদেরকে প্রার্থী করা হয়নি।একটা সময় আমরা এলাকায় সক্রিয় তৃণমূল বলেই পরিচিত ছিলাম।এখন অযোগ্যদেরকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছেন মন্ত্রী ও তার অনুগামীরা। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।অথচ সভাপতির দাবী ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী তজমুল হোসেন।আশরাফুল কে এবং তার কি পরিচয়? ওদের কথার কোন ভিত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *