নিশীথ প্রামাণিক সাহেব গঞ্জে গিয়ে সাজানো হামলার নাটক করছে: তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- দিনহাটার সাহেবগঞ্জে স্ক্রুটিনিপর্ব ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপি প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির! তুলকালাম কাণ্ড এলাকায়। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়।

তিনি বলেন, মনোনয়ন পর্বের প্রথম দিন থেকে বিজেপি কর্মীদের নিয়ে গিয়ে বিডিও অফিসে দখল করে বসে থাকেন নিশীথ প্রামাণিক। আজও স্ক্রুটিনির দিনে বিজেপি কর্মী ও কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে ১০০ মিটার আগেই পুলিশ তাকে বাধা দেয়। মত অবস্থায় বিষয়টিকে গুঁড়িয়ে দেওয়ার জন্য নিষেধ প্রামান িক বিজেপি কর্মী সমর্থক ও দুষ্কৃতীদের নিয়ে বোমাবাজি করে এলাকায় এবং প্রচার করতে শুরু করে তার উপরে আক্রমণ হয়েছে। কোন জায়গায় মনোনয়ন দিতে পারেনি সেই বিষয়টাকে ঢেকে দেওয়ার জন্য একটা সাজানো নাটক করছেন নিশীথ প্রামানিক। গণতান্ত্রিক ভাবে পেরে উঠতে না পেরে সাজানো নাটক করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *