পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিউ দিঘার বেসরকারি হোটেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় যারা যায় শুক্রবার রাত ১০ টা নাগাদ হোটেলের বেলকনিতে বসার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা এবং হোটেল কর্মীরা আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।পুলিশ সূত্রে জানা যায় মৃত পর্যটকের নাম অর্পণ মিত্র (৫১)। বাড়ি পাটুলি, বৈষ্ণব ঘাট, কলকাতা-৯৪ এলাকায়। বৃহস্পতিবার পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে দীঘায় বেড়াতে আসে। খবর পেয়ে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ মৃত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় বেড়াতে এসে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক পর্যটকের, ঘটনাকে ঘিরে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে।












Leave a Reply