ফের উত্তপ্ত ময়নার বাকচা, বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে, আহত এক মহিলা, অভিযোগ বিজেপির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম, এবার বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত  দুষ্কৃতীর বিরুদ্ধে, এই ঘটনায় আহত হয়েছে এক মহিলা, অভিযোগ তুলছে বিজেপি নেতৃত্ব, ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, বিজেপির অভিযোগ ময়নার নিমতলা বাজারে পুলিশের সামনে বহিরাগত বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দোকান ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি করছে বলে অভিযোগ, এই ঘটনায় আহত হয়েছে মিঠু রানীদাস বর্মন নামে ৫৫ বছরের এক মহিলা, এরপরেই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা এলাকায়, কার্য তো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন, বিজেপির অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী, তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও রয়েছে চাপা উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *