অস্ত্র উদ্ধারের মামলায় ধৃতের জেল হেফাজত।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বীরভূম জেলার একাধিক জায়গায় অস্ত্র ও বোমা উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ। এবার অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কাঁকরতলা থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম সেখ আজমত। ধৃতের বাড়ি কাঁকরতলা। জানা যায়, আজ ভোরবেলায় নাকা চেকিং করার সময় ঝাড়খন্ড থেকে কাঁকরতলায় আসার পথে সন্দেহজনক সেখ আজমতকে আটক করে কাঁকরতলা থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি ওয়ান শার্টার পাইপ গান এবং এক রাউণ্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়। দুবরাজপুর আদালতের বিচারক ধৃতের জামিন খারিজ করে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *