এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার বেশ কয়েক কেজি গাঁজা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো পুলিশের বড়সড় সাফল্য। এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার বেশ কয়েক কেজি গাঁজা। জিজ্ঞাসাবাদের জন্য মহিলা সহ আটক ৩। ঘটনাটি নদীয়ার চাপড়া থানার দইয়ের বাজার এলাকার। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার পল্লবী দাস নামে এক মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর ঘরের ভেতরের খাটের নিচ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বেশ প্রচুর পরিমাণে গাঁজা, যার ওজন প্রায় ৮ কেজি। পুলিশ সূত্রে জানা যায়, কোচবিহার থেকে দুই যুবক গাঁজা নিয়ে ওই মহিলার বাড়িতে আসে তারপরে খবর যাই পুলিশের কাছে। এরপরে অভিযান চালানো শুরু করে পুলিশ যদিও আটক তিনজনকেই আজ আদালতে পাঠাই চাপড়া থানার পুলিশ। ধৃতদের নাম পল্লবী দাস, দেবু সরদার, জয় সরকার সুবল মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *